দুর্নীতির মামলায় গ্রামীণ ব্যাংকের চার কর্মকর্তার ৩০ বছরের সাজা
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা দু’টি পৃথক মামলায় চারজনকে ৩০ বছরের সশ্রম কারদন্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের ৭ লাখ ২০ হাজার ৩৯০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৪ বছরের বিনাশ্রম কারদন্ড দেওয়া হয়।
বুধবার (১৯ আগস্ট) খুলনার বিভাগীয় স্পেশাল জজ (সিনিয় জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মোহাঃ আদীব আলী এ রায় ঘোষণা করেন।
ওই আদালতের বেঞ্চ সহকারী রায়ের বিষয়টি নিশ্চিত করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।
দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলর চন্দনপুর এলাকার গ্রামীন ব্যাংকের সাবেক কেন্দ্র ব্যবস্থাপক রুনা লায়লা, একই ব্যাংকের ওই শাখার সাবেক শাখা ব্যবস্থাপক মো: ইনছার আলী, একই ব্যাংকের সাবেক দ্বিতীয় কর্মকর্তা রণেশ বিশ্বাস ও একই ব্যাংকের সাবেক কেন্দ্র ব্যবস্থাপক মমতাজ পারভীন।
Related News
মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।Read More
হবিগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ: ২ জনের ৩ বছরের কারাদন্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জে মাদ্রাসার এক শিশুশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুইRead More



Comments are Closed