ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরামের মতবিনিময়
বৈশাখী নিউজ ডেস্ক: ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরামের (এনএইচডিএফ) সিলেট মহানগর শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠনের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।
সিলেট মহানগর সভাপতি ডা. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মো. ফখরুদ্দিন মানিক।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগরীর সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী। এসময় সিলেটের বিভিন্ন পর্যায়ের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা হোমিওপ্যাথিক চিকিৎসকদের পেশাগত বিভিন্ন বিষয়, সংগঠনের কার্যক্রম এবং দেশব্যাপী এনএইচডিএফ -এর পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে আলোচনা করেন। মতবিনিময় সভায় সিলেট মহানগর এনএইচডিএফ -এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও হোমিওপ্যাথিক চিকিৎসকরা অংশ নেন। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র বিক্ষোভ সমাবেশ শুক্রবার
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল (রহ.)-এর মাজার কমিটির সংস্কার এবং দৈনন্দিন হিসাব-নিকাশের স্বচ্ছতা নিশ্চিত, বর্তমানRead More
মিছিলের প্রস্তুতিকালে সিলেটে ছাত্রলীগের ৩০ নেতাকর্মী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৩০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed