সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে সিসিকের পরিচ্ছন্নকর্মীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরের ছড়ারপার এলাকায় মসজিদের ছাদ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাইম (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
রোববার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নাইম মহানগরের শেখঘাট ভাঙ্গাটিকরপাড়া এলাকার মুহিবুরের ছেলে। আহতরা হলেন একই এলাকার ইলিয়াছ আলীর ছেলে অপু (১৯) ও আল-আমিন। তারা সিলেট সিটি করপোরেশনের তত্ত্বাবধানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববারও কয়েকজন শ্রমিক সিটি করপোরেশনের তত্ত্বাবধানে কাজে বের হন। পরে চারজন শ্রমিক ছড়ারপার এলাকার একটি জামে মসজিদের ছাদ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে যান। তাদের সঙ্গে মসজিদ কমিটির ক্যাশিয়ারও ছিলেন।
কাজের একপর্যায়ে তিন শ্রমিক মসজিদের ছাদের সড়কসংলগ্ন অংশে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছিলেন। সেখানে লম্বা ও বাঁকা কয়েকটি লোহার রড ছিল। কাজ করার সময় ওই রডের মাধ্যমে বিদ্যুতের সংস্পর্শে এসে তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই নাইমের মৃত্যু হয়।
গুরুতর আহত হন অপু ও আল আমিন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নাইমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed