Main Menu

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন পুনরায় স্বপদে বহাল হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন।

শনিবার (৮ আগস্ট) বিকেলে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তিনি তাঁর সাংগঠনিক কার্যক্রমের সূচনা করেন। মাজার জিয়ারত শেষে মাজার মসজিদ প্রাঙ্গণে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

এর আগে, বিকেল চারটায় ঢাকা থেকে বিমানযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে নাসিম হোসাইনকে এক বর্ণাঢ্য সংবর্ধনা ও উষ্ণ স্বাগত জানান সিলেট মহানগর বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে মাজার প্রাঙ্গণ পর্যন্ত হাজারো নেতাকর্মী স্লোগানে স্লোগানে তাঁকে মুখরিত করে তোলেন।

Manual8 Ad Code

বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ড. এনামুল হক চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সহ ক্ষুদ্র রীণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী-সহ অসংখ্য নেতাকর্মী।

Manual6 Ad Code

দায়িত্ব গ্রহণের পর এক আবেগঘন বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, প্রথমেই আমি পরম করুণাময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। একই সাথে আমাদের প্রিয় নেতা, বিএনপি চেয়ারম্যান ও সফল প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমার ওপর পুনরায় আস্থা রেখে এই গুরুদায়িত্ব অর্পণ করেছেন। সিলেটের মাটি ও মানুষের প্রতি আমার দায়বদ্ধতা চিরকালের। এই পুনর্বহাল কেবল আমার একার বিজয় নয়, এটি সিলেটের তৃণমূল নেতাকর্মীদের ভালোবাসা এবং মেহনতের প্রতিফলন।

দলের আগামী দিনের রূপরেখা টেনে তিনি আরও বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ আজ একটি নতুন গণতান্ত্রিক ধারায় এগিয়ে যাচ্ছে। তিনি দেশের আপামর জনতার ভাগ্য পরিবর্তনে যে অক্লান্ত পরিশ্রম করছেন, আমাদের লক্ষ্য হবে সেই স্বপ্নকে সিলেটে বাস্তবায়ন করা। দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে ২০২৬ সালের সাধারণ নির্বাচনে বিএনপি যে ঐতিহাসিক বিজয় লাভ করেছে, সেই বিজয়ের সুফল প্রতিটি নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। সিলেট মহানগর বিএনপিকে আমরা যেকোনো সময়ের চেয়ে আরও বেশি শক্তিশালী, ঐক্যবদ্ধ এবং সুশৃঙ্খল হিসেবে গড়ে তুলব।

নেতাকর্মীদের উদ্দেশ্যে নাসিম হোসাইন বলেন, দলের স্বার্থে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমাদের ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করতে হবে। কোনো অপশক্তি যেন আমাদের মধ্যে ফাটল ধরাতে না পারে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। জনগণের সেবক হিসেবে আমরা কাজ করব এবং জনগণের অধিকার রক্ষায় সিলেট মহানগর বিএনপি সবসময় রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে।

নাসিম হোসাইনকে স্বপদে পুনর্বহাল করায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানিয়ে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, এই সিদ্ধান্ত সিলেটের তৃণমূল নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে। নেতাকর্মীদের সরাসরি ভোটে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বের মাধ্যমে সিলেট মহানগর বিএনপি আগামী দিনে আরও বেশি শক্তিশালী, ইস্পাতকঠিন ঐক্যবদ্ধ ও গতিশীল সংগঠনে পরিণত হবে। কোনো ষড়যন্ত্রই এই ঐক্য ফাটল ধরাতে পারবে না। এমদাদ হোসেন চৌধুরী আরও বলেন, দল যখনই রাজপথে আন্দোলনের ডাক দিয়েছে, সিলেটের মাটি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামী দিনেও কেন্দ্রের যেকোনো নির্দেশনা এবং দেশের গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে সর্বস্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে সিলেট মহানগর বিএনপি রাজপথে অতীতের মতোই শক্ত ও আপসহীন অবস্থান বজায় রাখবে।

দোয়া মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Manual8 Ad Code

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি জিয়াউল গনি আরিফিন জিল্লুর, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, জিয়াউল হক জিয়া, আমির হোসেন, জেলা বিএনপির সহ সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর বিএনপির সহসভাপতি মাহবুব কাদির শাহী, সাদিকুর রহমান সাদিক, ডাঃ আশরাফ আলী, নুরুল মুমিন খোকন, আফজাল উদ্দিন, আব্দুল হাকিম, আব্দুর রহিম মল্লিক ও জাহাঙ্গীর হোসেন, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি সালেহ আহমদ খসরু, মহানগর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক নজিবুর রহমান নজিব, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মূর্শেদ আহমদ মুকুল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মজুমদার, মির্জা বেলায়েত হাসান লিটন, শুয়াইব আহমদ শোয়েব, আব্দুল ওয়াহিদ সুহেল, রেজাউল করিম আলো, মনজুরুল হাসান মঞ্জু, মতিউল বারী খূর্শেদ, নাদির খান, আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জাকির হোসেন মজুমদার, রফিকুল ইসলাম রফিক, অর্থ সম্পাদক এনামুল কুদ্দুস চৌধুরী, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, মহানগর যুবদলের সভাপতি নেওয়াজ বক্ত চৌধুরী তারেক ও সাধারণ সম্পাদক মির্জা সম্রাট, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মূর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর জাসাসের আহবায়ক তাজ উদ্দিন মাসুম, কোতোয়ালি থানার বিএনপির আহবায়ক ওলিউর রহমান চৌধুরী সুহেল, জালালাবাদ থানার বিএনপির আহবায়ক শহীদ আহমদ, দক্ষিণ সুরমা থানা বিএনপির আহবায়ক ডাঃ ও মকসুদ আহমদ, মোগলা বাজার থানা বিএনপির আহবায়ক আবুল হাসনাত, শাহপরান থানার বিএনপির সদস্য সচিব খূর্শেদ আহমদ খুশু, ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে মামুন রাজ্জাক বিন রাসেল, রাজিব কুমার দে, আব্দুল ওয়াদুদ মিলন ও এএসএম সায়েম, মিনহাজ পাঠান, রুবেল বক্স, সাব্বির আহমদ, শেখ কবির আহমদ ও আবু সাঈদ মোঃ তায়েফ, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, মোঃ আব্দুল মুনিম ও বেলাল আহমদ, আলী হায়দার মজনু, ফয়েজ উদ্দিন মুরাদ, আব্দুল আজিজ লাকি, লুৎফুর রহমান মোহন ও সৈয়দ লোকমানুজ্জামান, খায়রুল ইসলাম খায়ের ও আব্দুল মালিক সেকু, মর্তুজা চৌধুরী, জমজম বাদশা, সৈয়দ রহিম আলী রাসু, ইকবাল কামাল ও মুশাহিদ আহমদ,মফিজুর রহমান জুবেদ, নাজিম উদ্দীন, জিয়াউর রহমান সুমন ও শাহ আলম হিলটন, তাহির আলী ও আবুল কালাম, তাজ উদ্দিন তাজ ও এহক জাবেদ, আল মামুন খান ও জমির উদ্দিন, বাচ্চু আহমদ, শাহজাহান মিয়া, জেলা ছাত্রদলের সভাপতি জুবের আহমদ ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদল সভাপতি সুদীপ জ্যুতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, শ্রমিক দলের আহবায়ক আব্দুল আহাদ ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন প্রমুখ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code