Main Menu

সিলেটে দুর্ঘটনায় নিহত প্রিতমের বোনের লেখাপড়ার দায়িত্ব নিলো মহানগর জামায়াত

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত প্রিতমের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

শনিবার (৮ আগস্ট) বিকেলে নগরীর যতরপুর মৌবন এলাকায় নিহত প্রিতমের বাসায় যান জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামসহ নগর জামায়াত নেতৃবৃন্দ।

এসময় জামায়াত নেতৃবৃন্দ নিহত প্রিতমের বাবার কাছে নগদ আর্থিক অনুদান তুলে দেন এবং শোকাহত পরিবারকে সহমর্মিতা জানান।

Manual6 Ad Code

পরিবারের সদস্যরা জানান, প্রীতমই ছিলেন তাদের পরিবারের একমাত্র অবলম্বন। তার আয়ের ওপর নির্ভর করেই চলত বৃদ্ধ মা ও বোনের পুরো সংসার। অনেক কষ্ট আর অভাবের মধ্য দিয়েই দিন পার করছিল পরিবারটি। ছোটবেলায় পানিতে ডুবে মারা যান প্রীতমের একমাত্র ভাই। এরপর থেকে সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন প্রীতম। দুর্ঘটনায় সেই প্রীতমও চলে গেল। পরিবারের মাঝে নেমে এসেছে ঘোর অন্ধকার।

সিলেট মহানগর জামায়াত আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম তাদের বাসায় গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত প্রিতমের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে বলেন, মহানগর জামায়াতের পক্ষ থেকে কিশোরী মোহন স্কুলের দশম শ্রেণীর ছাত্রী প্রিতমের একমাত্র বোনের লেখাপড়ার সকল খরচ বহন করা হবে। জামায়াত দল মত নির্বিশেষে আর্ত মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। জামায়াত প্রিতমের পরিবারের পাশে থাকবে।

Manual8 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জামায়াত আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কোতোয়ালী পূর্ব থানা আমীর রফিকুল ইসলাম মজুমদার, ১৫নং ওয়ার্ড সভাপতি গিয়াস উদ্দিন, সেক্রেটারী আব্দুর রশিদ। এছাড়া এসময় ১৫ নং ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার (৭ আগস্ট) সকাল প্রায় ৭টায় সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচ ও ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে এক শিশু এবং চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়ায়। বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন আহত চিকিৎসাধীন রয়েছেন।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code