Main Menu

হেলমেট বাহিনী ও অস্ত্রধারীদের জনগণ আর ভয় পায়না : এড. জুবায়ের

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ৫ আগস্ট শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্ব ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনা। এটি এক মাসের আন্দোলনের ফল নয়; বরং দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের চূড়ান্ত ফলাফল। শহীদ আবু সাঈদ ও মুগ্ধ থেকে শুরু করে দেড় হাজারের বেশি শহীদের শাহাদাতের বিনিময়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছিল। কিন্তু দুই বছর পর যখন আমরা ফ্যাসিবাদের পতন দিবস উদযাপন করছি, ঠিক সেই সময়ে গত দুই দিন ধরে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হেলমেট বাহিনী ও অস্ত্রধারীদের মহড়া আজকের উৎসবকে ম্লান করে দিয়েছে। ছাত্র-জনতা শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী তাণ্ডব মেনে নিবেনা।

Manual4 Ad Code

তিনি বলেন, ‘ক্ষমতাসীনদের বলতে চাই- দুই বছর আগের প্রভাবশালীদের কথা মনে করুন। তারা ক্ষমতাসীন ছিল, অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা চালিয়েছিল। হল থেকে ছাত্রদের বের করে দিয়েছিল। কিন্তু ছাত্র-জনতার প্রতিরোধের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।’ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরীহ শিক্ষার্থীদের ওপর হামলা, হল থেকে ছাত্রদের বের করে দেওয়া এবং গণরুম ও গেস্টরুম সংস্কৃতি ফিরিয়ে আনার রাজনীতি সরকারের জন্য ভালো ফল বয়ে আনবে না বলেও সতর্ক করেন তিনি। কারণ জনগণ হেলমেট বাহিনী ও অস্ত্রধারীদের আর ভয় পায়না।

অ্যাডভেকেট জুবায়ের বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শক্তির মধ্যে ঐক্য চাইলে সরকারকে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনজীবন অতিষ্ঠ। এ অবস্থা থেকে জাতিকে মুক্তি দিতে হবে। গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদমুক্ত ও মানবিক বাংলাদেশ গঠনে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তাঁর দোসরদের বিচার দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে। অন্যথায় রাজপথেই এর ফয়সালা নির্ধারণ হবে। ১১ দলীয় ঐক্য দেশপ্রেমিক ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলন চালিয়ে যেতে প্রস্তুত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ আন্দোলনে সিলেটবাসীকেও এগিয়ে আসতে হবে।

তিনি বুধবার (৫ আগস্ট) বিকেলে সিলেটের ঐতিহাসিক রেজিস্টারি মাঠে ১১ দলীয় ঐক্য সিলেট জেলা ও মহানগর আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচার এবং ৩৬ জুলাই ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে জনসভা বেলা সাড়ে ৪ টায় শুরু হয়। জনসভায় জেলার বিভিন্ন উপজেলা ও বিভিন্ন থানা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন। জনসভা শুরুর আগেই নেতাকর্মীরা জনসভা স্থলে আসতে শুরু করেন। বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে রেজিস্টারি মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে উঠে।

Manual4 Ad Code

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগর আমীর ও মহানগর ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, এনসিপি সিলেট জেলা আহ্বায়ক জুনেদ আহমদ, এনসিপি সিলেট মহানগর আহ্বায়ক এডভোকেট আব্দুর রহমান আফজল, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি আলহাজ¦ মাওলানা এমরান আলম, জেলা সভাপতি হাফিজ মাওলানা ইকবাল হুছাইন, লেবার পার্টি সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, এলডিপি সিলেট জেলা সভাপতি মাওলানা নুরুল আমিন নিয়াজী, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, এলডিপি মহানগর সভাপতি মোজাম্মেল হোসেন লিটন, নেজামে ইসলাম পার্টির মহানগর সভাপতি মাওলানা মুজাম্মিল হক তালুকদার, এবি পার্টির সিলেট মহানগর আহ্বায়ক ওমর ফারুক, বিডিপির মহানগর আহ্বায়ক কবির আহমদ ও সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল প্রমূখ।

হাফেজ মেহেদী হাসানের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত জনসভায় দেশের গান পরিবেশন করেন মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার ও ইমরান আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এভোকেট মোঃ আব্দুর রব, এনসিপি সিলেট জেলা সদস্য সচিব কামরুল আরিফ, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা সেক্রেটারী মাওলানা ফখরুল ইসলাম, সহ-সভাপতি পীর মাওলানা আব্দুল জব্বার, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সভাপতি এডভোকেট আলিম উদ্দিন, সিলেট মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের আমীর মু. আজিজুল ইসলাম ও যুবশক্তির (এনসিপি) জেলা আহ্বায়ক দেলোয়ার হোসাইন প্রমূখ।

Manual1 Ad Code

সভাপতির বক্তব্যে সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, দেশে পতিত ফ্যাসিবাদী শক্তি আবারো মাথাছাড়া দিয়ে উঠছে। নিষিদ্ধ সংগঠন সিলেট নগরীতে একের পর এক মিছিল করছে। অথচ প্রশাসন তাদের খুজে পাচ্ছেনা। এজন্য ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ ও সজাগ দৃষ্টি রাখতে হবে।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code