সিলেট মহানগর বিএনপির সভাপতির দায়িত্বে নাসিম হোসাইন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপির সভাপতি হিসেবে আবারও দায়িত্ব পেয়েছেন নাসিম হোসাইন। দলটির কেন্দ্রীয় দপ্তর থেকে বৃহস্পতিবার (৬ আগস্ট) এ বিষয়ে একটি চিঠি জারি করা হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, গত ২০২৪ সালের ৪ নভেম্বে মহানগর সহ-সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীক ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন থেকে নাসিম হোসাইনকে পুনরায় সিলেট মহানগর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, নাসিম হোসাইন এখন থেকে সিলেট মহানগর বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত করতে সর্বাত্মক ভূমিকা রাখবেন বলে দল প্রত্যাশা করে।
চিঠির অনুলিপি বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গাউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন আহমদ মিলন ও মিফতা সিদ্দিকী এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরীর কাছে পাঠানো হয়েছে।
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed