Main Menu

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে সিলেট মহানগর বিএনপির কর্মসূচি

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ২ দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে সিলেট মহানগর বিএনপি। ৫ আগস্ট বুধবার থেকে এসব কর্মসূচি শুরু হবে।

Manual5 Ad Code

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচির প্রথম দিন ৫ আগস্ট বুধবার সকাল ১০টায় নগরীর রিকাবীবাজারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। একই দিন বিকাল ৪টায় সিলেট মুসলিম সাহিত্য সংসদের নিচতলার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

পরদিন ৬ আগস্ট বৃহস্পতিবার বাদ আসর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

Manual7 Ad Code

ঘোষিত সকল কর্মসূচি শৃঙ্খলা ও ভাবগাম্ভীর্যের সাথে সফল করতে মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, ৬টি থানার আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, ৪২টি ওয়ার্ড বিএনপির সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

এক যৌথ বিবৃতিতে এ আহবান জানান সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।-বিজ্ঞপ্তি

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code