Main Menu

সিলেটে হামের উপসর্গে আরও ১শিশুর মৃত্যু, শনাক্ত ১৬

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহভাজন আরও ৮০ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

Manual8 Ad Code

এ সময় হামে আক্রান্ত হয়ে সুনামগঞ্জ জেলায় তিন মাস বয়সী একটি শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিতভাবে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। তবে সন্দেহভাজন ও নিশ্চিত—উভয় ধরনের মৃত্যু মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১১৪ জন।

Manual2 Ad Code

রোববার (২ আগস্ট) প্রকাশিত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের হাম ও রুবেলা পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ৬৭৮ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। জেলাভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে বেশি আক্রান্ত সুনামগঞ্জে, যেখানে শনাক্তের সংখ্যা ৩৩৭ জন। এরপর সিলেট জেলায় ২২৭ জন, হবিগঞ্জে ৬২ জন (এর মধ্যে ২ জন রুবেলায় আক্রান্ত) এবং মৌলভীবাজারে ৫২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৮০ জনের মধ্যে সর্বাধিক ৫১ জন ভর্তি হয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২২ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সন্দেহভাজন ২৪২ জন হাম রোগী। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮০ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৫ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৮ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৫ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ জন এবং গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন চিকিৎসাধীন রয়েছেন।

Manual1 Ad Code

জেলাভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে সবার ওপরে রয়েছে সুনামগঞ্জ, যেখানে মারা গেছেন ৪৯ জন। সিলেট জেলায় মৃত্যু হয়েছে ৪০ জনের, মৌলভীবাজারে ১৩ জন এবং হবিগঞ্জে ১২ জনের।

Manual8 Ad Code

স্বাস্থ্য বিভাগ হামের সংক্রমণ প্রতিরোধে শিশুদের নির্ধারিত সময়ে টিকা গ্রহণ, আক্রান্তদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code