সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
স্বাস্থ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে ১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এতে চলতি বছরের শুরু থেকে বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬২ জনে।
শনিবার (১ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া দুই শিশুর একজন হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ১০ মাস বয়সী। সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। অন্যজন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ১৫ মাস বয়সী, সে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৭৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৮৬ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত হামের উপসর্গে ১০৭ জন এবং পরীক্ষায় নিশ্চিত হামে ৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম-সংশ্লিষ্ট মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৩ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৪০ জন, হবিগঞ্জে ১২ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং সুনামগঞ্জে ৪৮ জনের মৃত্যু হয়েছে।
Related News
সিলেটে ডেঙ্গুতে প্রাণ গেল বৃদ্ধার. নতুন আক্রান্ত ৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। মৃত ছলিমা বেগমRead More
ডেঙ্গুতে একদিনে ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৭১
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যুRead More



Comments are Closed