জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না : সিলেট মহানগর জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াত কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে চব্বিশের জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বাদ আসর নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে সিলেট মহানগর জামায়াত ঘোষিত মাসব্যাপী কর্মসুচীর অংশ হিসেবে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মহানগর আওতাধীন বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও জনশক্তি অংশগ্রহণ করেন।
মাহফিলে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন।
মাহফিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত নেতৃবৃন্দ জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, চব্বিশের জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। তাদের আত্মত্যাগ জাতির জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শহীদদের অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের ত্যাগ ও সাহস আগামী প্রজন্মকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে দাঁড়ানোর প্রেরণা জোগাবে।
নেতৃবৃন্দ বলেন, জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের পরিবারের ত্যাগও জাতির কাছে স্মরণীয়। শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারা আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একইসঙ্গে জুলাইয়ের শহীদদের ত্যাগের মর্যাদা রক্ষা এবং দেশকে শান্তি, ন্যায়বিচার ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, মাওলানা এটিএম শামসুদ্দিন ও সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নাজির উদ্দিন প্রমূখ।
Related News
রাষ্ট্রায়ত্ত ৪৪টি শিল্প প্রতিষ্ঠান বিক্রির চক্রান্ত বন্ধ করুন: বাসদ
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রায়ত্ত ৪৪টি শিল্প কারখানা ঢালাওভাবে দেশি-বিদেশি লুটেরাদের কাছে বিক্রিরRead More
সিলেটে দিশারী শিল্পীগোষ্ঠীর জমকালো ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠানে শ্রোতার ঢল
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে দিশারী শিল্পীগোষ্ঠীর আয়োজনে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ‘জুলাই জাগরণ’Read More



Comments are Closed