হবিগঞ্জে হামলার প্রতিবাদে সিলেটে এনসিপির বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় নেতাদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সমাবেশ থেকে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ৩০ ও ৩১ জুলাই সিলেটে এনসিপির নির্ধারিত জুলাই পদযাত্রায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
বুধবার (২৯ জুলাই) বেলা দেড়টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে দাবি করা হয়, হবিগঞ্জের ছাত্রদল ও যুবদল ন্যক্কারজনক এ হামলা চালিয়েছে।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা এনসিপির আহ্বায়ক জুনেদ আহমদ। তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এটি নিশ্চিত করার দায়িত্ব সরকারের। তিনি বলেন, এনসিপি দেশে কোনো সংঘাতময় পরিবেশ সৃষ্টি করতে চায় না।
সমাবেশে জেলা এনসিপির সদস্যসচিব কামরুল আরিফ অভিযোগ করেন, সত্য কথা বলার কারণেই দলের নেতাদের ওপর হামলা হয়েছে। হামলার সময় পুলিশ কার্যকর ভূমিকা পালন করেনি। পুলিশের সামনেই একটি গাড়ির চালককে মারধর ও গাড়ি ভাঙচুর করা হয়েছে। একটি ‘তৃতীয় অপশক্তি’ উসকানি দিয়ে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। সমাবেশ শেষে নেতা-কর্মীরা হবিগঞ্জের হামলার ঘটনার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
Related News
সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান সংকট, একচ্ছত্র সিদ্ধান্ত ও ব্যবস্থাপনার ব্যর্থতার বিরুদ্ধেRead More
সিলেটে ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed