Main Menu

সিলেটে সড়ক-ফুটপাত দখল, ৩০ হকার জেলহাজতে

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং তীব্র যানজট নিরসনে এক বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

Manual7 Ad Code

শুক্রবার (২৬ জুন) চালানো এ অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে ৩০ জন হকারকে আটক করা হয়েছে এবং অবৈধ ভ্রাম্যমাণ দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে।

Manual3 Ad Code

পরে শনিবার সকালে তাদের জেলহাজতে প্রেরণ করে আদালত।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মো. মনজুরুল আলম জানিয়েছেন- শুক্রবার সন্ধ্যা ৭টা হতে রাত ১১টা পর্যন্ত মহানগরের বন্দরবাজার, পেপার পয়েন্ট, কোর্ট পয়েন্ট, ঐতিহাসিক কিনব্রিজ এলাকা, জিন্দাবাজার, চৌহাট্টা এবং এর আশপাশের প্রধান সড়কসমূহে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সরকারি কাজে বাধা সৃষ্টি এবং রাস্তা অবরোধের দায়ে আটককৃত ৩০ জন হকারকে আটক করা হয় এবং তাদের শনিবার আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ বিচারক জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

Manual2 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে- ফুটপাত ও মূল সড়ক দখল করে হকাররা ব্যবসা পরিচালনা করায় দীর্ঘদিন ধরে মহানগর এলাকায় তীব্র যানজট ও পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছিল। সাধারণ মানুষের স্বস্তি ফেরাতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। মহানগরীর জনসাধারণের স্বস্তিপূর্ণ চলাচল নিশ্চিতকরণ, যানজট পুরোপুরি নিরসন এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়নের লক্ষ্যে এ ধরনের উচ্ছেদ অভিযান আগামীতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code