সিলেটে ট্রাকে বালুর নিচে মিলল ৭৫ বস্তা ভারতীয় জিরা, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) জালালাবাদ থানা পুলিশ অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে প্রায় ১১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা উদ্ধার করেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (৮ জুন) দুপুরে এসএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মঞ্জুরুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার ব্যক্তি হলেন জালালাবাদ থানার নলকট গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে সাদিকুর রহমান (৩২)। তাকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৭ জুন) বিকেলে জালালাবাদ থানার শিবেরবাজার বটেরতল এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি বালুবাহী ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকের বালুর নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭৫ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জিরার মোট ওজন প্রায় ২ হাজার ২৫০ কেজি। যার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ২৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
উপ-পুলিশ কমিশনার মঞ্জুরুল আলম বলেন, উদ্ধার হওয়া জিরাগুলো অবৈধভাবে দেশে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।
তিনি আরও জানান, এ চোরাচালান চক্রের সঙ্গে জড়িত পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত এবং গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed