সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের অবস্থান কর্মসুচী কাল
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ন্যায় সিলেটেও দিনব্যাপী কর্মসুচী ঘোষণা করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।
বৃহস্পতিবার (৪ জুন) সিলেট নগরীর সকল শাখা-উপশাখার সামনে সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত সচেতন গ্রাহকদের সমাবেশ ও অবস্থান কর্মসুচী পালিত হবে।
এছাড়া গ্রাহক ফোরামের পক্ষ থেকে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সকল শাখায় ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতি পালনের অনুরোধ জানানো হবে।
অবৈধ চেয়ারম্যানের অপসারণ, আমানতের সুরক্ষা, গ্রাহকদের স্বার্থ রক্ষা, এস আলম ও ফ্যাসিস্টের দোসরদের বয়কট এবং গ্রাহকদের উপর নির্মম পুলিশি হামলার প্রতিবাদে বৃহস্পতিবার ব্যাংকের সামনে অবস্থান কর্মসুচী ও ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি ১ ঘণ্টার কলম বিরতির আহ্বান জানিয়েছেন ইসলামী ব্যাংকিং গ্রাহক ঐক্য পরিষদ সিলেটের প্রধান সমন্বয়ক ফাতির আহমদ ও সদস্য সচিব কবির আহমদ। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র বিক্ষোভ সমাবেশ শুক্রবার
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল (রহ.)-এর মাজার কমিটির সংস্কার এবং দৈনন্দিন হিসাব-নিকাশের স্বচ্ছতা নিশ্চিত, বর্তমানRead More
মিছিলের প্রস্তুতিকালে সিলেটে ছাত্রলীগের ৩০ নেতাকর্মী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৩০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed