Main Menu

শমশেরনগর ইসলামিক মিশনে সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরুস্কার বিতরণী

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইসলামিক মিশনে স্কুল ভিত্তিক ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) বেলা ১২টায় শমশেরনগর ইসলামিক মিশনের হলরুমে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

শমশেরনগর ইসলামিক মিশনের সিনিয়র মেডিকেল অফিসার ডা: মোহেবুবুল হক এর সভাপতিত্বে ও মাদ্রাসা শিক্ষক মাও: কামাল উদ্দিন আল-হাবীব এর সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) মো. রুহুল আমিন, সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, ইসলামিক মিশন শমশেরনগর এর প্রোগ্রাম অফিসার মো. মুমিনুল হক, শিক্ষক ফাবিহা জান্নাত প্রমুখ।

শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কেন্দ্রিয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলার ১০টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে কেরাত, হামদ-নাত ও উপস্থিত বক্তৃতায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসব প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করে ৯ জন শিক্ষার্থী। আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরুস্কার বিতরণ করা হয়।

Share





Related News

Comments are Closed