Main Menu

বিশ্বনাথে নানাবাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নানাবাড়ির পুকুরের পানিতে ডুবে তাসনিয়া বেগম নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (১৭ মে) সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সাতপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

তাসনিয়া একই উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের দ্বীপবন্দ বিলপাড় (মুন্সিবাড়ি) গ্রামের ব্যবসায়ী আমির উদ্দিনের মেয়ে।

জানা গেছে, মায়ের সাথে নানাবাড়ি সাতপাড়া গ্রামে বেড়াতে গিয়েছিল তাসনিয়া। রবিবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে কোনো একসময় পরিবারের সবার অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম ভূঁইয়া।

Share





Related News

Comments are Closed