সাতক্ষীরায় দুই সন্তানের জননীকে গলা কেটে হত্যা করেছে পাষন্ড স্বামী
সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ভোমরায় তাছলিমা খাতুন (৩৫) নামে এক গৃহবধুকে হত্যা করেছে পাষন্ড স্বামী। শনিবার (১৬ মে) রাত সাড়ে ১১ টার দিকে লক্ষীদাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনার পর ঘাতক স্বামী সাদ্দাম হোসেন পলিয়ে যায়।
নিহতের বড় মেয়ে সাদিয়া সুলতানা (১২) জানায়, তার বাবা সাদ্দাম হোসেন নেশাগ্রস্ত ছিল। নেশা করে প্রায় আমার মায়ের সাথে ঝগড়া করতো। ঘটনার দিন আমার দাদি আমি ও আমার ছোট ভাই নুর হোসেন (৯) পাশের রুমে ঘুমিয়ে ছিলাম। মায়ের গোঙ্গানো শব্দ শুনে আমার দাদি আমাদের ডেকে দ্রুত মায়ের রুমে গেলে মায়ের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখি। রুমের ভিতর তখন রক্ত আর রক্ত। আমাদের প্রতিবেশিরা দ্রুত এসে আমার মাকে নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
নিহত গৃহবধুর পিতা নুরুজ্জামান জানান, বিয়ের পর থেকে আমার মেয়ের উপর শারিরীক নির্যাতন করতো আমার জামাই। নেশার টাকা জোগাড় করতে না পারলে আমার মেয়ের উপর নির্যাতন করতো। এভাবে আমার মেয়েকে হত্যা করবে আমি ভাবতেও পারেনি। আমি এ পাষন্ডের দৃষ্টান্তমুলক শাস্তি চাই।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে তিনি জানান।
Related News
পদ্মা সেতু হয়ে খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: নিরাপত্তা জনিত কারণে গোপালগঞ্জ হয়ে খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছেRead More
নড়াইলে বিএনপির শোভাযাত্রায় হামলা, দুই বিএনপি নেতা নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অতর্কিত হামলায় কৃষকদল নেতাRead More



Comments are Closed