Main Menu

কুলাউড়ায় যুবকের মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা একটি কালভার্টের নিচ থেকে প্রদীপ তেলি (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৯ মে) সকালে উপজেলার জয়চণ্ডী ইউনিয়ন মীরবক্সপুর এলাকার একটি কালভার্টের নিচে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।

নিহত প্রদীপ তেলি গাজীপুর চা বাগান এলাকার অনিল তেলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে মীরবক্সপুর এলাকায় মুফতি আব্দুর রহমানের বাড়ির সামনে একটি কালভার্টের নিচে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা এ তথ্যটি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি মদ্যপ অবস্থায় কালভার্টের পাশে বসেছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান এবং মাথা ও ঘাড়ে আঘাত পেয়ে তার মৃত্যু হয়।

Share





Related News

Comments are Closed