Main Menu

ঈদুল আজহায় সাত দিনের ছুটি ঘোষণা

বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা ৭ দিনের ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে ঈদের আগে দুই দিন, অর্থাৎ ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই ছুটির অনুমোদন দেওয়া হয়। রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে ২৩ ও ২৪ মে (শনি ও রোববার) যথারীতি অফিস খোলা থাকবে।

২৮ মে কোরবানির ঈদ হতে পারে ধরে নিয়ে ৬ দিন সরকারি ছুটি ঘোষণা করা ছিল। ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং ঈদের পরে ২৯, ৩০ ও ৩১ মে এই ছুটি ঘোষণা করা ছিল।

এখন সাপ্তাহিক ছুটির একদিন অফিস খোলা রেখে ঈদের ছুটি একদিন বাড়াল সরকার।

 

Share





Related News

Comments are Closed