নবীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে মকছুদ আলী (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রাম সংলগ্ন হাওড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মকছুদ আলী নিজের বাড়ির পাশের হাওরে গরু আনতে গেলে হঠাৎ বজ্রপাতের শিকার হন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহত মকছুদ আলী নোয়াগাঁও গ্রামের মৃত সাবুর মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া।
এ ঘটনায় নোয়াগাঁওসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে বজ্রপাতের ঝুঁকি বেড়ে যাওয়ায় কৃষকসহ হাওরে কাজ করা মানুষদের আরও সতর্ক থাকা জরুরি।
স্থানীয় সচেতন মহল বজ্রপাতের সময় খোলা মাঠ ও হাওরে অবস্থান না নেওয়ার পরামর্শ দিয়েছেন।
Related News
হবিগঞ্জে পাইপলাইন থেকে তেল চুরি, ইউপি সদস্যসহ ৫জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গ্রিডের কনডেনসেটবাহী পাইপলাইন ছিদ্র করে দুই দিনে ৪ হাজারRead More
হবিগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত শতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ সদর উপজেলায় একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনেরRead More



Comments are Closed