Main Menu

কিডনি ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে শহীদ মেমোরিয়াল গার্ডেনে বৃক্ষরোপন

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: কিডনি ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে শহীদ মেমোরিয়াল গার্ডেন সিলেটে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে সিলেট ক্যাডেট কলেজের পূর্ব পাশে কোম্পানীগঞ্জ রাস্তা থেকে শহীদ মেমোরিয়াল গার্ডেন এর ১ কিলোমিটার রাস্তাজুড়ে বিভিন্ন প্রজাতির কয়েকশো বৃক্ষরোপণ করা হয়।

Manual6 Ad Code

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে পরিবেশবাদী সংগঠন ‘অমরাবতী’, নৃত্য সংগঠন ‘নৃত্যশৈলী’সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

বৃক্ষরোপনের পূর্বে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কিডনি ফাউন্ডেশন সিলেটের সাধারণ সম্পাদক কর্নেল (অব.) মুহাম্মদ আব্দুস সালাম (বীরপ্রতীক)। এ সময় তিনি বলেন, প্রকৃতি আমাদের অস্তিত্বের অংশ। এই পরিবেশ রক্ষায় বৃক্ষরোপনের কোন বিকল্প নেই। গাছ পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের মনকেও প্রশান্তি দেয়। একটা সুস্থ সুন্দর বাসযোগ্য পৃথিবীর স্বপ্ন দেখতে হলে আমাদের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। বসতবাড়ির আশপাশ ও ফাঁকা জায়গায় বৃক্ষরোপণ করতে হবে। তিনি আরো বলেন, আমাদের কেবল বৃক্ষরোপণ করেই বসে থাকলে চলবে না। গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পরিচর্যাও করতে হবে।

Manual4 Ad Code

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, মিসেস নুরুন্নাহার সালাম, অমরাবতীর মুখ্য সমন্বয়ক খোরশেদা তাহমিন শিমু, পরিবেশবিদ আব্দুল করিম কীম, গবেষক অপূর্ব শর্মা, মিসেস ফরিদা নাসরিন, সংস্কৃতি ব্যক্তিত্ব বিভাস শ্যাম যাদন, আসাদুজ্জামান সায়েম, নৃত্যশৈলীর পরিচালক নীলাঞ্জনা জুঁই, মহিবুর রহমান রাসেল, জিয়া ইসলাম, নায়মা তুলি, রোমেনা বেগম রুজি, সুমন বিন বাসিত, আবুল কাশেম, কামরান আহমদ, জাফর সাদেক, বদরুল আলম, সুলতানা সাত্তার, দিলরুবা মুনমুন, নুসরাত জাহান, এস জায়গীরদার বাবলা, সাবিহা সুলতানা, জান্নাত আরা খান পান্না প্রমুখ। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code