মে দিবসে স্ববেতনে ছুটি কার্যকরের দাবিতে সিলেটে হোটেল শ্রমিকদের মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: ১৪১-তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস মহান মে দিবসে খানাদানা বেতনসহ সর্বাত্নক ছুটি কার্যকর করার দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজি: নং চট্ট-১৯৩৩)।
২৩ এপ্রিল বিকেল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে জমায়েত হয়ে এক বিক্ষোভ মিছিল নগরির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ছাদেক মিয়ার সভাপতিত্বে এবং প্রচার সম্পাদ রাশেদ আহমদ ভূইয়া’র পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্টিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, বাংলাদেশ স’মিল শ্রমিক ফেডারেশন ও সিলেট জেলা স’মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিকনেতা রুহুল আমিন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির দপ্তর সম্পাদক রমজান আলী পটু, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মনির হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক ইমান আলী, বাবনা আঞ্চলিক কমিটির সহ-সভাপতি আনোয়ার হোসেন, বন্দর বাজার আঞ্চলিক কমিটির সভাপতি সাহাব উদ্দিন, জিন্দাবাজার আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক হাবিব হোসেন সেহান, শাহপরান থানা কমিটির সহ-সভাপতি আলীম উদ্দিন, মেডিকেল আঞ্চলিক কমিটির আহবায়ক মো. শাহজাহান মিয়া ও মে দিবস উদযাপন কমিটির অন্যতম নেতা সোহেল আহমদ জিল্লুল।
বক্তারা বলেন মহান মে দিবস আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস সারাবিশ্বের শ্রমিক শ্রেণির ঐক্য ও সংহতি প্রকাশের দিন। দেশের অন্যান্য সরকারী-বেসরকারী সেক্টরের শ্রমিক-কর্মচারীদের ন্যায় মে দিবসের দিন হোটেল-রেস্টুরেন্ট শ্রমিকদের ছুটি প্রদানের আইন থাকলেও হোটেল-রেস্টুরেন্ট শ্রমিকদেরকে আইনগত অধিকার হতে বঞ্চিত করা হয়। খানাদানা বেতনসহ মে দিবসের দিন মালিকরা শ্রমিকদের ছুটি দিতে নানা টালবাহানা করে থাকেন। সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, মালিক, মালিক সমিতিসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে এ ব্যাপারে অবগত করলেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়না।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed