সিলেটে হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দশ মাস বয়সী শিশুটি। এ নিয়ে সিলেট বিভাগে হাম উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে চার জনে।
এসব তথ্য নিশ্চিত করে ওসমানী হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোঃ কামরুজ্জামান জানান, সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশুটির। হাম ছাড়াও শিশুটি হার্ড ফেইলিউর সহ অন্যান্য রোগে আক্রান্ত ছিলো। হাম মোকাবিলায় তাদের সকল প্রস্তুতি রয়েছে।
এদিকে গত চব্বিশ ঘণ্টায় নতুন করে ৩ জন রোগী ল্যাবরেটরি পরীক্ষায় শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত বিভাগে মোট ৪৫ জনের ল্যাব কনফার্ম কেস পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে এ রোগের উপসর্গ মোট ১০৭ জন রাগী চিকিৎসা নিচ্ছেন।
এদের মধ্যে ৬২ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন। আর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯ জন।
এরআগে গত ১০ এপ্রিল, ৮ এপ্রিল ও ৬ এপ্রিল আরও তিন শিশু মারা যায়। তাদের সবার বয়সী ছিলো দুই বছরের কম।
Related News
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১৯
বৈশাখী নিউজ ডেস্ক: দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এতে চলতিRead More
হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৩৮
স্বাস্থ্য ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়েRead More



Comments are Closed