Main Menu

নরসিংদীতে গ্যারেজের মালিকের বাবা ও ভাইকে কুপিয়ে ইজিবাইকের ব্যাটারী লুট

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে একটি ইজিবাইকের গ্যারেজে সশস্ত্র ডাকাত দল হামলা চালিয়ে ১৫টি ইজিবাইকের ৬০টি ব্যাটারী নিয়ে যায়। গত বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে সদর উপজেলার চিনিশপুরে এই ঘটনা ঘটে। এসময় ডাকাতদের বাঁধা দেয়ায় ডাকাতদল গ্যারেজ মালিকের পিতা কফিল উদ্দিন ভুইয়া (৫৫) ও তার ছোট ভাই আসিফ ভুইয়া (২২) কে কুপিয়ে গুরুতর জখম করে। ডাকাতরা গ্যারেজে ঢুকে প্রমথেই সিসি ক্যামেরার ডিডিআর বক্সটি কেটে তাদের জিম্মায় নিয়ে যায়।

Manual4 Ad Code

গ্যারেজের মালিক এনামুল হক আকাশ জানান, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে গ্যারেজে রাখা মোটরসাইকেলের জিপিএস প্রযুক্তিতে মোবাইলে কল আসলে সন্দেহ হয়। পরে আমার পিতা মো: কফিলউদ্দিন ও ভাই আসিফ ভুইয়াসহ গ্যারেজে গিয়ে দেখতে পান গ্যারেজের দায়িত্বে নিয়োজিত পাহাড়াদার বাবু ও ইজিবাইক চালক জুয়েলকে বেঁধে রেখে ডাতাকরা ইজিবাইক থেকে ব্যাটারী আলাদা করছিল। এসময় তার বাবা ও ভাই ডাকাতদের বাধা দিলে ডাকাতরা তার বাবা ও ভাইকে ছুরিকাঘাত করে একটি পিকআপ ভ্যানে করে ব্যাটারি নিয়ে পালিয়ে যায়। পরে আহত দুইজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়।

Manual4 Ad Code

এসময় ডাকাতদল তাড়াহুড়া করে পালাতে গিয়ে তাদের ব্যবহৃত একটি মোবাইল ফোন, ছুরি, জুতা, রশিসহ কিছু আলামত ফেলে গেছে।

নরসিংদী সদর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক বেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে রাতেই টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি ফেলে যাওয়া আলামতের মাধ্যমে অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি। আশা করছি দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code