মৌলভীবাজারে ১৭ দিনেও সন্ধান মিলেনি নিখোঁজ কলেজশিক্ষার্থীর
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় অয়ন দেব (১৮) নামে এক কলেজছাত্র গত ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার পৃথিমপাশা গ্রামের বাসিন্দা অঞ্জন দেবের ছেলে এবং লংলা আধুনিক ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
পরিবার ও থানা সূত্রে জানা যায়, অয়ন দেব আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। গত ৯ মার্চ সকালে প্রতিদিনের মতো তিনি বাড়ি থেকে চাচার ব্যবসা প্রতিষ্ঠান রবিরবাজারের উদ্দেশ্যে বের হন। তবে ওই দিন তিনি ব্যবসা প্রতিষ্ঠানে পৌঁছাননি এবং রাত পর্যন্ত বাড়িতেও ফেরেননি।
সারাদিন খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে ওই রাতেই কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার চাচা পরিমল দেব।
পরিমল দেব জানান, “অয়ন আমার বড় ভাইয়ের ছেলে। কোনো কিছু না জানিয়ে সে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ রয়েছে। কলেজ বন্ধ থাকলে সে প্রায়ই সকালে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে সময় দিত। নিখোঁজের দিনও দোকানের উদ্দেশ্যে বের হয়েছিল। আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবসহ বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।”
তিনি আরও জানান, দীর্ঘ ১৭ দিন ধরে অয়নের খোঁজ না পাওয়ায় তার বাবা-মা মানসিকভাবে ভেঙে পড়েছেন। বিষয়টি নিয়ে থানায় জিডি করা হয়েছে এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন পরিবার।
অয়নের কোনো সন্ধান পেলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন স্বজনরা: ০১৭৭২-৩৬৮৮৯৮।
Related News
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।Read More
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More



Comments are Closed