সিলেটে অবৈধ ভারতীয় পণ্যসহ ৯ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে আনুমানিক ২ লাখ ৭০ হাজার ১০০ টাকার অবৈধ ভারতীয় পণ্যসহ ৯ জনকে আটক করা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) রাত ৯টার দিকে শাহপরাণ (রহ.) থানার এসআই (নিঃ) মো. এসএম জামাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বর এলাকায় জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে চেকপোস্ট পরিচালনা করেন। এসময় বিভিন্ন ধরনের অবৈধ ভারতীয় পণ্যসহ ৯ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— মো. বাদল মিয়া (৩৫), মো. বিল্লাল (২৬), ইলিয়াস (৬০), রিফাত হোসেন (২০), মো. ইকবাল হোসেন (৪০), সাকিদুল ইসলাম কাজেন (৩৫), রিয়াদ মিয়া (২৬), তাওসিফুজ্জামান মাহিন (১৯) এবং রিফাত (২৬)। তাদের বাড়ি নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।
পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে ৪৪০ কেজি ভারতীয় জিরা (মূল্য ২ লাখ ২০ হাজার টাকা), ৯০ পিস DOVE Serum Bar সাবান (১৩ হাজার ৫০০ টাকা), ৬০ পিস Harmony Fruity Soap (১ হাজার ২০০ টাকা), ৮৮ বোতল Keo Karpin OLIVOYL (১৩ হাজার ২০০ টাকা), ৮৫ বোতল OLIVOYL (৬ হাজার ৮০০ টাকা) এবং ৫২০ পিস Nestle KitKat চকলেট (১৫ হাজার ৪০০ টাকা) জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের মোট মূল্য ২ লাখ ৭০ হাজার ১০০ টাকা।
এ তথ্যটি নিশ্চিত করেছেন এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
সিলেটে ২ মহিলা ছিনতাইকারী আটক
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আল হারামাইন হাসপাতালে চুরি করতে এসে জনতারRead More
সিলেটে হাসপাতালের বারান্দায় মিলল মহিলার লাশ
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর একটি সরকারি হাসপাতালের আউটডোরের বারান্দা থেকে একRead More



Comments are Closed