Main Menu

ইরাকে মিসাইল হামলায় প্রাণ হারালেন বাংলাদেশি যুবক

Manual4 Ad Code

প্রবাস ডেস্ক: ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইল হামলায় মুন্সীগঞ্জের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম হবি পাইক (৩৫)।

তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার অধারা ইউনিয়নের বকুলতলা গ্রামের বাসিন্দা এবং নলি মিয়া পাইকের ছেলে। হবি পাইক স্ত্রী মিতু আক্তার ও দুই কন্যা আলিশা (১৪) ও হাবিবা (৮)সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

Manual5 Ad Code

স্বজনদের বরাত দিয়ে জানা যায়, মিসাইল হামলায় হবি পাইকের দুটি পা ও বুকে গুরুতর আঘাত লাগে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের চাচাতো ভাই কাদির গাজি বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রায় ১০ বছর আগে জীবিকার তাগিদে ইরাকে পাড়ি জমান হবি পাইক। সম্প্রতি ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে চালানো ইরানের মিসাইল হামলায় তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীতে মৃত্যুবরণ করেন।

Manual6 Ad Code

নিহতের মরদেহ দেশে আনার জন্য পরিবার ইতোমধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে। মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ মোছাব্বেরুল ইসলাম হবি পাইকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code