চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’
বৈশাখী নিউজ ডেস্ক: নাগরিকদের সব ধরনের তথ্য ও সরকারি সেবা একটি কার্ডের মাধ্যমে নিশ্চিত করার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এ তথ্য জানিয়েছেন।
সোমবার (১৬ মার্চ) ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন-এর সঙ্গে উন্নয়ন ও বিনিয়োগ বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, ভারতের আধার কার্ড ব্যবস্থার অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে বাংলাদেশেও ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর বিষয়টি ভাবা হচ্ছে। এই কার্ডের মাধ্যমে নাগরিকদের বিভিন্ন তথ্য ও সরকারি সেবাগুলো সহজভাবে একটি প্ল্যাটফর্মে আনার পরিকল্পনা রয়েছে।
তিতুমীর বলেন, দেশের অর্থনীতিকে আরও টেকসই করতে সরকার ঋণনির্ভরতা কমিয়ে বিনিয়োগ ও ব্যবসা বাড়ানোর দিকে জোর দিচ্ছে। বিশেষ করে চীন ও ভারতসহ বিভিন্ন দেশের সঙ্গে ঋণের পরিবর্তে বিনিয়োগ ও শিল্পায়নভিত্তিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ।
তিনি আরও বলেন, ‘আমরা ঋণের সংস্কৃতি থেকে বের হয়ে বিনিয়োগ ও শিল্পায়নের সংস্কৃতি গড়ে তুলতে চাই। ভবিষ্যতে সরকার ঋণের চেয়ে বিনিয়োগকে বেশি গুরুত্ব দেবে।’
জ্বালানি খাতে পূর্ববর্তী সরকারের করা কিছু চুক্তির সমালোচনা করে তিনি বলেন, ‘অতীতে জ্বালানি খাতে কিছু অসম চুক্তি হয়েছিল। বর্তমানে ভারতসহ বিভিন্ন দেশের সঙ্গে জ্বালানি সহযোগিতায় এমন চুক্তি করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে বাংলাদেশের স্বার্থ সর্বোচ্চভাবে সংরক্ষিত থাকে।’
আগের সরকারের চুক্তির পুনরাবৃত্তি না করে দেশের জন্য লাভজনক ও ভারসাম্যপূর্ণ চুক্তি করা হবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা।
Related News
দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তমRead More
দেশজুড়ে অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে অভিযান, ২৫০টি প্রতিষ্ঠান বন্ধ
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধ ও মানহীন হাসপাতাল, ক্লিনিক, ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিকRead More



Comments are Closed