Main Menu

সিলেট জেলা প্রেসক্লাবের ইফতার মাহফিলে সুধীজনের মিলনমেলা

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সিলেট জেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ দুই মন্ত্রী, সংসদ সদস্য, প্রশাসক এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনৈতিক, পেশাজীবী ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় মহানগরের মির্জাজাঙ্গালে অবস্থিত নির্ভানা ইন হোটেলে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি সম্পাদক মঈন উদ্দিন।

ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের পরিচালনায় ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ সরকারের শিল্প ও বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির। বক্তব্যে তিনি বলেন- আমার নির্বাচনি ইশতেহারে গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে ছিলো- যত দ্রুত সম্ভব সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়কের কাজ সম্পন্ন করা। আগামী দুই-আড়াই মাসের মধ্যে বাকি থাকা সব জমি অধিগ্রহণ করে সব ব্লকে পুরোদমে কাজ শুরু হবে। পাশাপাশি সিলেট-চিটাগাং ৬ লেনের কাজও একই সময়ে শুরু হয়ে শেষ হবে ইনশা আল্লাহ। সিলেট-চিটাগাং রাস্তার একটি বড় অংশ পড়েছে সিলেট-ঢাকা ৬ লেনে। এই দুই মহাসড়কের সংযোগ অংশের কাজের জন্য শীঘ্রই প্রকল্প আকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে একনেকে পাঠানো হবে এবং পাস হয়ে কাজ শুরু হবে। অপরদিকে, সিলেট-ঢাকা ডাবল গেজ রেললাইন স্থাপনের জন্য একটি প্রকল্প প্রস্তাবনা তৈরি হচ্ছে এবং শীঘ্রই সেটিরও কাজ শুরু হবে। এটি সম্পন্ন হলে তিন-সাড়ে তিন ঘণ্টায় সিলেট-ঢাকা যাতায়াত কারা যাবে। যেসব পরিকল্পনা, প্রতিশ্রুতি ও আশ্বাস নির্বাচনের আগে দিয়েছি- সেগুলো যেন আল্লাহ আমাকে দিয়ে পরিপূর্ণ করান- এই দোয়াই আপনারা করবেন।

ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, সিলেট-৪ আসনের এমপি আরিফুল হক চৌধুরী বলেন- আমার উপর যে গুরুদায়িত্ব এবং সরকারের দেওয়া কর্মসূচি আছে, সেসব বাস্তবায়নে যেন আমি সফল হই। আর এ ক্ষেত্রে সিলেট জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। আমি জেলা প্রেসক্লাবের আপনজন, আপনাদের সঙ্গেই আছি।

Manual1 Ad Code

তিনি বলেন- ঈদের পর পরই সিলেট বিভাগ থেকে নির্বাচিত হওয়া সকল সংসদ সদস্যকে নিয়ে মতবিনিময় করবো এবং এ বিভাগের বড় সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করার চেষ্টা করবো ইনশা আল্লাহ। এছাড়া চলমান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে সংকটে থাকা প্রবাসীদের নিয়ে স্বজনরা উদ্বেগে আছেন। এসব প্রবাসীর জন্য সরকারের পক্ষ থেকে যা যা করা দরকার সবই করা হচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন- অপরিচ্ছন্নতা, মশার উপদ্রব, জলাবদ্ধতা, সুপেয় পানি সংকটসহ সিলেট মহানরগরের অনেক সমস্যা রয়েছে। এগুলো সমাধানে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। আপনারা আমাদের কাজের সহায়ক শক্তি। সাংবাদিকদের সহযোগিতা পেলে গ্রিন ও ক্লিন সিলেট গড়তে পারবো ইনশাআল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. এমরান আহমদ চৌধুরী বলেছেন- সিলেট জেলা প্রেসক্লাবের সবাই আমাদের অত্যন্ত কাছের মানুষ। আমরা সুখে-দু:খে সবসময় আমরা তাদের কাছে পাই। বিগত নির্বাচনে তাঁরা দায়িত্বশীল ভূমিকা পালন করায় জেলা প্রেসক্লাবের সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উন্নয়নের ক্ষেত্রে সিলেট আসলেই পিছিয়ে আছে মন্তব্য করে তিনি বলেন- এবার বড় সুযোগ এসেছে, আমাদের দুজন গুরুত্বপূর্ণ মন্ত্রী রয়েছেন। রয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক। এবার এসব সুযোগ কাজে লাগিয়ে সিলেটের কাঙ্খিত উন্নয়ন করা সম্ভব হবে ইনশা আল্লাহ। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। সবাইকে নিয়ে আমরা একটি আলোকিত সিলেট উপহার দিতে চাই।

বিশেষ অতিথির বক্তব্যে ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস বলেন- বাংলাদেশের সঙ্গে ভারতের সর্বক্ষেত্রে সুসম্পর্ক রয়েছে। বিশেষ করে- সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে সেই সম্পর্ককে আরও জোরদার করবেন এই আশাবাদ ব্যক্ত করছি।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক (সিলেট বিভাগ) সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন- আমরা পরিবর্তিত বাংলাদেশে যে যাত্রা শুরু করেছি, এতে সহায়ক ভূমিকা সাংবাদিকদের। আমরা সবাই মিলে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ।

ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রেজাউল হক ডালিমের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনির।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক প্রতাপ চন্দ্র চৌধুরী, সিলেট জেলা বিএনপির প্রথম সহসাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সহাকারী ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া, রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের সাউথ এশিয়া চেয়ারম্যান দিদারুল ইকবাল, সিলেট কর আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. সমর বিজয় শী শেখর, সাধারণ সম্পাদক অ্যাড. আজিজুর রহমান, সিলেট মহানগর জামায়াতের সহ-সেক্রেটারি অ্যাড. মো. আব্দুর রব, সিলেট আটাব’র সদ্যসাবেক সভাপতি মো. জিয়াউর রহমান রেজওয়ান, হাইব্রিড সিটির সিইও মো. মুজিবুর রহমান, বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি) সিলেট মহানগর শাখার যুগ্ম-সদস্যসচিব তানসিয়া আক্তার লুবনা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিপন মিয়া, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ ও সাধারণ সম্পাদক সাইফুর তালুকদার, ইসলামি আন্দোলন বাংলাদেশ সিলেট জেলার সহসাধারণ সম্পাদক মুফতি আবু তাহের মিসবাহ, মহানগর শাখার আইন-বিষয়ক সম্পাদক এস এম সামছুল আলম চৌধুরী, ফুলকলি’র জেনারেল ম্যানেজার মো. জসিম উদ্দিন।

Manual1 Ad Code

আরও বক্তব্য রাখেন- ক্লাবের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটির আহ্বায়ক সালাম মশরুর ও সাবেক সভাপতি আল-আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক নর্থ ইস্ট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক সাবেক অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, ক্লাবের সাবেক সভাপতি হাসিনা বেগম চৌধুরী, দৈনিক সমকাল’র সিলেট ব্যুরো প্রধান মুকিত রহমানী, দৈনিক উত্তরপূর্ব’র ভারপ্রাপ্ত সম্পাদক ফখরুল ইসলাম, দৈনিক বৃহত্তর সিলেটের মানচিত্র পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ফয়সল আহমদ বাবলু, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক (সিলেট) শাহ দিদার আলম চৌধুরী নবেল, সিলেট ভয়েস’র প্রকাশক সেলিনা চৌধুরী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সিলেটের সাধারণ সম্পাদক মনিকা ইসলাম, শাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি নোমান ফয়সল, সাধারণ সম্পাদক নুর আলম, সিলেট উইমেন্স জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদ, সাধারণ সম্পাদক শাকিলা ববি, এসিড সন্ত্রাস নির্মূল কমিটির সভাপতি জুরেজ আব্দুল্লাহ গোলজার, সাবেক ছাত্রদল নেতা চৌধুরী মো. সুহেল, ইফতার মাহফিলে ক্লাব সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বৈশাখী টিভির সিলেট প্রতিনিধি এস. সুটন সিংহ, বাংলা টিভির সিলেট ব্যুরো প্রধান কাইয়ুম উল্লাস, যুগান্তরের সিমিয়র স্টাফ ফটো সাংবাদিক মামুন হাসান, ক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক আধুনিক কাগজ’র প্রধান সম্পাদক-প্রকাশক সাঈদ চৌধুরী টিপু, আজকের সিলেটের সম্পাদক রজত কান্তি চক্রবর্তী, দৈনিক রূপালী বাংলাদেশের সিলেট ব্যুরো প্রধান মো. ফরিদ উদ্দিন আহমদ (সালমান ফরিদ), সিলেট প্রতিদিনের বার্তা সম্পাদক এনামুল কবীর, আলোকিত প্রতিদিনের শেখ লুৎফুর রহমান, জাগ্রত সিলেটের নির্বাহী সম্পাদক সুলতান সুমন, এটিএন বাংলা ইউকে’র সিলেট প্রতিনিধি এসএম রফিকুল ইসলাম সুজন, দৈনিক মানবজমিনের ফটোসাংবাদিক মাহমুদ হোসেন, শুভ প্রতিদিনের স্পোর্টস রিপোর্টার মোস্তাফিজুর রহমান রোমান, দৈনিক উত্তরপূর্ব’র স্টাফ রিপোর্টার ওলিউর রহমান, জিল্লুর রহমান জিলু, ফয়জুর রহমান এবং স্টাফ ফটো সাংবাদিক নুরুল ইসলাম, দৈনিক ইনকিলাব-এর সিলেট অফিসের ফটো সাংবাদিক আনোয়ার হোসেন, কালবেলার ব্যুরো প্রধান মিঠু দাস জয়, দৈনিক খবরের কাগজের সিলেটের স্টাফ ফটো সাংবাদিক মামুন হোসেন, বিডি নিউজের নিজস্ব প্রতিবেদক ভবরঞ্জন মৈত্র বাপ্পা, মাইটিভি’র ক্যামেরা পার্সন শাহিন আহমদ, একাত্তরের কথার চিফ রিপোর্টার জিকরুল ইসলাম, দৈনিক সুবজ সিলেটের স্টাফ রিপোর্টার সুহেল আহমদ, দৈনিক জাতীয় অর্থনীতির মোখলেছুর রহমান, শ্যামল সিলেট’র স্টাফ রিপোর্টার সোহাগ আহমদ, খোলা কাগজের সিলেট ব্যুরো প্রধান মুজাহিরুল ইসলাম রাহাত, জৈন্তা বার্তার স্টাফ রিপোর্টার আশরাফ আহমদ, একাত্তরের কথার স্টাফ রিপোর্টার সাকিব আল মামুন, এ এস রায়হান ও হেনা বেগম, সিলেটভিউ’র স্টাফ ফটো সাংবাদিক পল্লব ভট্টাচার্য, যমুনা টেলিভিশন-এর ভিডিও জার্নালিস্ট মো. শাহিন, নিউজ ২৪ টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক নাজাদ আহমদ পুরকায়স্ত, সময় টিভির রিপোর্টার জয়ন্ত কুমার দাস, সিলেট ভিউ২৪.কম সহকারি সম্পাদক পিংকু ধর, সিনিয়র সাব এডিটর শাকিলুজ্জামান, স্টাফ ফটো সাংবাদিক শহীদুল ইসলাম সবুজ, এটিএন নিউজ’র সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মোজাম্মেল হক, শ্যামল সিলেটের রায়হান উদ্দিন, শ্যামল সিলেটের ফটো সাংবাদিক রেজা রুবেল ও আধুনিক কাগজের এম কে তুহিন প্রমুখ।

Manual2 Ad Code

ক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সহ-সভাপতি সজল ঘোষ, সহ-সাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ (মাইস্লাম রাজেশ), কোষাধ্যক্ষ আনন্দ সরকার, দপ্তর সম্পাদক মো. আব্দুল আহাদ তথ্য-প্রযুক্তি সম্পাদক জামিল আহমদ (আহমেদ জামিল), পাঠাগার সম্পাদক মো. আলী আকবর চৌধুরী (কোহিনূর) এবং নির্বাহী সদস্য মো. সোহেল আহমদ সুহেল (নবীন সোহেল), রনজিৎ কুমার সিংহ, তুহিন আহমদ ও রাজীব আহমেদ রাসেল (রাজীব রাসেল)।

আলোচনা শেষে ইফতারের আগমুহুর্তে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মুনাজাত পরিচালনা করেন ক্লাবের সদস্য মাওলানা আতিকুর রহমান নগরী।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code