চলমান ইরান যুদ্ধে ১১টি ড্রোন হারাল যুক্তরাষ্ট্র, নিহত বেড়ে ৮
আন্তর্জাতিক ডেস্ক: ইরানে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের আরও দুটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত হয়েছে। এর ফলে চলমান যুদ্ধে দেশটির মোট ড্রোন ক্ষতির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১টিতে।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ‘অপারেশন এপিক ফিউরি’ অভিযানের সময় এই দুটি ড্রোন হারায় যুক্তরাষ্ট্র।
এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের সঙ্গে সংঘাতে মার্কিন বাহিনীর নিহতের সংখ্যা বেড়ে আটজন হয়েছে। কুয়েতে ৬ মার্চ আহত হওয়া এক ন্যাশনাল গার্ড সেনা পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বর্তমানে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। শুরুতে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা থাকলেও তা ধীরে ধীরে বড় আঞ্চলিক সংঘাতে রূপ নিয়েছে।
এই সংঘাতের প্রভাব ইতোমধ্যে ইরাক, লেবানন, সিরিয়া এবং উপসাগরীয় অঞ্চলেও ছড়িয়ে পড়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।
Related News
সৌদিতে জ্বালানি স্থাপনা আরামকোর দফতরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলার ঘটনা ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছেRead More
সৌদির দাম্মাম বিমানবন্দর বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পর এবার দাম্মাম বিমানবন্দরের কার্যক্রমও বন্ধRead More



Comments are Closed