এক সাথে ছাত্রদলের ১১৮৮টি কমিটি বিলুপ্ত ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: এক জেলা থেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের হাজারেরও বেশি কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। জানা গেছে, সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও বেগবান করতে বগুড়া জেলা ছাত্রদলের অধীনস্ত সব উপজেলার ইউনিয়ন, ওয়ার্ড ও পৌর শাখার অধীনে থাকা ওয়ার্ড কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
এ জেলায় ইউনিয়ন, পৌর শাখার অধীনে ১১৮৮টি ওয়ার্ড কমিটি রয়েছে। রবিবার (৮ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলাম। মেয়াদোত্তীর্ণ হওয়ায় এসব কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে জানানো হয়।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান জানান, মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে জেলার ১২ উপজেলার ১০৮ ইউনিয়ন কমিটি এবং তার অধীনে ৯৭২টি ওয়ার্ড কমিটি এবং ১২ পৌরসভার ১০৮ ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে। বর্তমানে ১২টি পৌর কমিটি এবং বগুড়া পৌরসভার সব ওয়ার্ড কমিটি বহাল রয়েছে।
তবে খুব শিগগির সম্মেলনের মাধ্যমে বিলুপ্ত ঘোষণা হওয়া এসব ইউনিটে নতুন কমিটি গঠন করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
Related News
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলRead More
নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জননিরাপত্তা, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতিরRead More



Comments are Closed