Main Menu

ড্রোন হামলায় কুয়েত উপকূলে তেলবাহী ট্যাংকার ডুবে গেছে

আন্তর্জাতিক ডেস্ক: কুয়েত উপকূলে একটি তেলবাহী কার্গো জাহাজ ড্রোন হামলায় বিস্ফোরণের পর ডুবে গেছে। ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (ইউকেএমটো) বুধবার (৪ মার্চ) এক বিবৃতিতে জানায়, গভীর রাতে জাহাজটিতে আঘাত হানা হয়।

জাহাজ থেকে তেল সাগরে ছড়িয়ে পড়ছে, যা পরিবেশগত ক্ষতির আশঙ্কা বাড়াচ্ছে। তবে ক্রুরা সবাই নিরাপদ রয়েছেন। ইউকেএমটোর বরাত দিয়ে বলা হয়েছে, বিস্ফোরণটি ড্রোনের আঘাতে ঘটেছে।

পারস্য উপসাগরের তীরে অবস্থিত কুয়েতের সঙ্গে সমুদ্র সীমান্ত আছে ইরানের। ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হওয়ার পর থেকে (২৮ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ওপর হামলা বাড়ছে। কুয়েত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র এবং এখানে তিনটি যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি অবস্থিত।

Share





Related News

Comments are Closed