মৌলভীবাজারে ১১০ বস্তা ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ, গ্রেফতার ১
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর মডেল থানাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে ১১০ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। এ ঘটনায় রবিউল ইসলাম (৩৭) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার +৩ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়ক-এর শেরপুর পয়েন্ট এলাকায় শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শিপু কুমার দাশের নেতৃত্বে একটি বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। চেকপোস্ট চলাকালীন রাত আনুমানিক ১১:৫০ ঘটিকার সময় একটি সন্দেহভাজন ট্রাক (রেজি নং-ঢাকা মেট্রো-ট-২৪-১০০৪) থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে ব্যারিকেড স্থাপন করে ট্রাকটি আটক করা হয়।
পরবর্তীতে ট্রাক তল্লাশীকালে মোট ১১০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। এর মধ্যে `Mast Gold JEERA Machine Clean’ ব্র্যান্ডের ৬৪ বস্তা এবং `K.S. Gold JEERA Machine Clean’ ব্র্যান্ডের ৪৬ বস্তা রয়েছে। প্রতি বস্তার ওজন ৩০ কেজি হিসেবে মোট ৩,৩০০ কেজি জিরা জব্দ করা হয়েছে।
এ সময় ট্রাক থেকে পাবনা জেলার সাথিয়া থানার জসমন্তর ধুলিয়া এলাকার মৃত ছবেদ আলী প্রামানিকের পুত্র রবিউল ইসলাম (৩৭)-কে আটক করা হয়।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামি জব্দকৃত পণ্যের কোনো বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জিরার বস্তাগুলো সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে এনে ঢাকায় বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Related News
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More
কমলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরRead More



Comments are Closed