সিলেট নগরীতে রিকশায় চড়ে ঘুরলেন নাহিদ-সারজিস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে দলীয় ইফতার মাহফিলে যোগ দিতে এসে রিকশায় চড়ে নগরীর ঐতিহাসিক স্থান ঘুরে দেখেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম এবং দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বুধবার (৪ মার্চ) বিকেলে সিলেটে পৌঁছানোর পরপরই তাঁরা রিকশা নিয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী স্থাপনা ঘুরে দেখেন। এ সময় তাঁরা ক্বীন ব্রিজ ও চাঁদনি ঘাট এলাকাসহ নগরের কয়েকটি পরিচিত স্থানে যান।
দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির শীর্ষ কয়েকজন নেতা একটি দলীয় ইফতার অনুষ্ঠানে যোগ দিতে বুধবার সিলেটে আসেন। সফরের অংশ হিসেবে তাঁরা নগরের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থানও পরিদর্শন করেন।
রিকশায় ঘুরে বেড়ানোর কয়েকটি ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছেন সারজিস আলম। ছবিতে দেখা যায়, তাঁরা সিলেট নগরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মতো রিকশায় চলাচল করছেন।
এদিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী তাঁর ফেসবুক পোস্টে জানিয়েছেন, তিনি বুধবার রাতে হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে তারাবির নামাজ আদায় করবেন।
Related News
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সিলেটের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপেরRead More
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More



Comments are Closed