সিলেটে সীমান্তে ১ কোটি ১৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১৭ লাখ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিছনাকান্দি, প্রতাপপুর, দমদমিয়া, পাথরকোয়ারি, শ্রীপুর ও বাংলাবাজার বিওপি এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়।
আটককৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় গরু ও মহিষ, জিরা, সুপারি, কমলা, মাল্টা, আঙ্গুর, পেঁয়াজ, অলিভ অয়েলসহ বিভিন্ন ভোগ্যপণ্য। এছাড়া চোরাচালানি পণ্য পরিবহনে ব্যবহৃত একটি টাটা ট্রাকও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১৭ লাখ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা জোরদার এবং চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত এ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।
জব্দকৃত মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
Related News
নেপালে বন্যায় নিহত বেড়ে ৪৭৫
Manual4 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যার কবলে পড়েছে নেপাল। আকস্মিক হিমবাহ ধসেRead More
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩২, বাড়ছে নিখোঁজের তালিকাও
Manual3 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩২ জনেRead More



Comments are Closed