ছাতকে দুইপক্ষের সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে মসজিদের টাকার হিসাব নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ছাতকের পুরান নোয়াপুর গ্রামের মসজিদে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ফজল মিয়া নামে একজন নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ছাতকের ইসলামপুর ইউনিয়নের পুরান নোয়াপুর গ্রামের মসজিদ কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে মাসুক মিয়া ও ফজল মিয়ার মধ্যে বিরোধ চলছিল। ফলে শনিবার দুপুরে মসজিদের টাকার হিসাবকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হলে পরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এতে ফজল মিয়া নামে একজন নিহত হন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মসজিদের হিসাব নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ফজল মিয়া নিহত হয়েছেন। তবে বর্তমানে ওই গ্রামের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed