সিলেট মহানগর জামায়াতের ছাগল বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জামায়াত দারিদ্রমূক্ত স্বনির্ভর জাতি গঠন করতে চায়। সমাজের প্রতিটি স্তরে ইনসাফ প্রতিষ্ঠা চায়। যাকাতভিত্তিক অর্থব্যবস্থা নিশ্চিত করতে পারলে সমাজ থেকে দারিদ্র্য দূর করা সম্ভব হবে। আজকে ছাগল বিতরণের মাধ্যমে কিছু ভাইয়ের কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে। তারা হালাল রুজির মাধ্যমে পরিবারের ভরণপোষন চালিয়ে যেতে পারবেন। এর মাধ্যমে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশ্বস্ত হবে।
তিনি বলেন, সমাজের হতদরিদ্র মানুষেরা আমাদেরই আপনজন। সামর্থবানদের উপর তাদের হক রয়েছে। যথাযথভাবে তাদের হক আদায় করা মুমিনের কাজ। গরীব সারা জীবন গরীব থাকবে এটা ইসলামের শিক্ষা নয়। তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হবে। এজন্য প্রয়োজন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বনির্ভরতার সুযোগ দেয়া। আর স্বনির্ভরতা সৃষ্টির লক্ষ্যে সিলেট মহানগর জামায়াতের ছাগল বিতরণ একটি মহৎ উদ্যোগ। আমরা সবসময় মানবতার কল্যাণে কাজ করতে চাই। দরিদ্র মানুষের হক তাদের কাছে ফিরিয়ে দিতে চাই।
আজ বৃহস্পতিবার সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর মিরাবাজার এলাকায় জনকল্যাণ তহবিল থেকে দারিদ্র বিমোচনের লক্ষ্যে হত দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণকালে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত ছাগল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সদর উপজেলা আমীর নাজির উদ্দিন প্রমূখ। ছাগল বিতরণ শেষে উপস্থিত সবাইকে নিয়ে বিশেষ মোনাজাত করা হয়।
Related News
সিলেটের ওয়েস্ট ওয়ার্ল্ড মার্কেটে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারের ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটিতে ভয়াবহRead More
সিলেটে ভারতীয় পণ্যসহ পিকআপ জব্দ, আটক ৩
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ২ লাখ ৩৭ হাজারRead More



Comments are Closed