Main Menu

জাবিতে জামালপুর জেলা সমিতির সভাপতি সাজ্জাদ, সম্পাদক মনির

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি ২০২৫-২০২৬ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাজ্জাদ হোসেন জিহান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মনির হোসেন। সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জাহিদ খান। এছাড়া একাধিক সহ-সভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, অর্থ সম্পাদক, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, ক্রীড়া সম্পাদক, তথ্য ও প্রযুক্তি সম্পাদকসহ বিভিন্ন পদে মোট ৪১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— সহ-সাধারণ সম্পাদক হিসেবে সুমাইয়া আক্তার, আশিক আহমেদ, রবিন আহমেদ, মঞ্জিল হাসান, হিরিতা হাসিন, অভি, প্রসেনজিৎ দেবনাথ, রাকিবুল ইসলাম, উজ্জ্বল হাসান রবি, মুশফিকুর রহমান নাঈম ও জান্নাতুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আকিবুর রহমান সাব্বির এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন তানভীর ও মাকছুদ হাসান।

এছাড়া স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর, প্রচার, সাহিত্য ও সংস্কৃতি, ক্রীড়া এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন উপ-সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যদের সমন্বয়ে কমিটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়েছে।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, জামালপুর জেলার শিক্ষার্থীদের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, শিক্ষাবিষয়ক সহায়তা, সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা এবং বিশ্ববিদ্যালয়ে জেলার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করাই হবে নতুন কমিটির প্রধান লক্ষ্য।

উল্লেখ্য, কমিটির অনুমোদনপত্রে উপদেষ্টা হিসেবে ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষর করেছেন।

Share





Related News

Comments are Closed