দেশের পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
বৈশাখী নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দেশের পাঁচটি বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এ তথ্য জানান।
আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় বিরাজ করছে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা সারাদেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে, পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
অবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার (২৫ ফেব্রুয়ারি) থেকে শনিবার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে এবং আগামী পাঁচদিনের মধ্যে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে পারে।
Related News
ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পর্যালোচনায় কমিটি হবে
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশি কারিকুলামে ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল সম্পন্ন করা দেশের ইংরেজি মাধ্যমেরRead More
ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের একের পরRead More



Comments are Closed