টিসিবি কার্যক্রমে নাগরিক সমাজকে যুক্ত করার ঘোষণা বাণিজ্যমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আগামী দিনে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)–এর কার্যক্রমে নাগরিক সমাজের প্রতিনিধিদের আরও বেশি সম্পৃক্ত করা হবে। এ জন্য ওয়ার্ডভিত্তিক এক বা একাধিক নাগরিক কমিটি গঠন করা হবে, যারা কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়ন হচ্ছে কি না তা তদারক করবেন।
শনিবার (২১ ফেব্রুয়ারী) বিকেলে সিলেটের লাক্কাতুরা এলাকায় টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “টিসিবির পণ্য সরবরাহ একটি সার্ভিস। এটি যেন জনআকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়, তা আমরা নিশ্চিত করব।”
পরিদর্শনকালে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ, মহানগর বিএনপি নেতা রেজাউল হাসান কয়েস লোদি, নাসিম হোসেন ও এমদাদুল হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পবিত্র রমজান উপলক্ষে সরকার সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবির মাধ্যমে। এ কার্যক্রমে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর বিক্রি করা হচ্ছে। ঢাকার ৫০টি, চট্টগ্রামের ২০টি এবং সাতটি বিভাগীয় শহরে ১৫টি করে ভ্রাম্যমাণ ট্রাকে এসব পণ্য বিক্রি হচ্ছে। অবশিষ্ট ৫৫ জেলায় পাঁচটি করে ট্রাকে পণ্য বিক্রি করা হচ্ছে। আগামী ১২ মার্চ পর্যন্ত এ কার্যক্রম চলবে।
ভ্রাম্যমাণ ট্রাকে একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার তেল, এক কেজি চিনি, দুই কেজি ডাল, এক কেজি ছোলা এবং বরাদ্দ সাপেক্ষে এক থেকে দুই কেজি খেজুর কিনতে পারছেন।
রমজানে ছোলা প্রতি কেজি ৬০ টাকা, খেজুর ১৬০ টাকা, ভোজ্যতেল প্রতি লিটার ১১৫ টাকা, চিনি ৮০ টাকা এবং মসুর ডাল ৭০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।
Related News
সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র্যালী
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ১১ দলীয় ঐক্য সিলেট মহানগরের প্রধান সমন্বয়ক, জামায়াতের কেন্দ্রীয়Read More
জুলাই শহীদ দিবসে সিলেট মহানগর জামায়াতের দোয়া মাহফিল
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াত কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে জুলাই শহীদ দিবস উপলক্ষেRead More



Comments are Closed