Main Menu

সিলেটের সীমান্ত বন্দর ঘিরে বাণিজ্য বৃদ্ধির আলোচনা মুক্তাদির ও অনিরুদ্ধের

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী স্থলবন্দরগুলোর কার্যক্রম সম্প্রসারণ ও বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস সৌজন্য সাক্ষাৎ করেছেন বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর সঙ্গে।

Manual4 Ad Code

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষ করে সিলেট অঞ্চলের সীমান্ত বন্দরগুলোর মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করা, বিদ্যমান ব্যবসায়িক জটিলতা দূরীকরণ এবং অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে বাংলাদেশের পাটজাত পণ্য ও বস্ত্র শিল্পের প্রসারে ভারতীয় বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা এবং কারিগরি সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়েও আলোচনা হয়। সিলেটের শিল্পনগরীগুলোতে ভারতীয় ব্যবসায়ীদের বিনিয়োগে উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণের বিষয়টি উভয় পক্ষ ইতিবাচকভাবে বিবেচনা করেন।

সাক্ষাৎ শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গণমাধ্যমকে জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের এবং বাণিজ্য ও শিল্প খাতে এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে উভয় দেশ আন্তরিকভাবে কাজ করছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সিলেট সীমান্ত বন্দরকেন্দ্রিক এ আলোচনা অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Manual8 Ad Code

অন্যদিকে, সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সীমান্ত বাণিজ্য বৃদ্ধি পেলে উভয় দেশের ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপকৃত হবেন।

Manual1 Ad Code

 

 

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code