Main Menu

নর্থ ইস্ট ইউনিভার্সির্টিতে মহান শহিদ দিবস পালিত

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি) এ যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালন করা হয়েছে।

Manual1 Ad Code

অনুষ্ঠানের সূচনায় জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন শহিদ দিবস উদযাপন কমিটির সভাপতি ড. আরিফ আহমেদ।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূর জাহানের উপস্থাপনায় শহিদ দিবস উদযাপন কমিটির সভাপতি ড. আরিফ আহমেদ দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে ভাইস চ্যান্সেলর তাঁর বক্তব্যে বলেন আজ মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হলো। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পূর্ব বাংলার ছাত্রসমাজ শাসকগোষ্ঠীর জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে রাজপথে নেমে আসে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর পুলিশ গুলি চালালে সালাম, জব্বার, শফিক, বরকত, রফিকসহ নাম না-জানা অনেকেই শহীদ হন। তাঁদের আত্মত্যাগ আজ বিশ্বব্যাপী ভাষার অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত।

Manual5 Ad Code

বাঙালি জাতির কাছে দিনটি যেমন গভীর শোক ও বেদনার, তেমনি মাতৃভাষার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ ত্যাগের গৌরবোজ্জ্বল স্মারক।

Manual3 Ad Code

এরপর ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে মাননীয় ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ র‌্যালি সহকারে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এর মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code