Main Menu

গণপিটুনি ও ছুরিকাঘাতে পৃথক ঘটনায় ৫ জনের প্রাণহানি

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: গাইবান্ধার সাদুল্লাহপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার খোদ্দকোমরপুর ইউনিয়নের খোদ্দ মোজাহিদপুর গ্রামের দারোগার বাজারে এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

নিহতরা হলেন– পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের মস্তাপুর গ্রামের মঈনুল ইসলাম (৫০) ও সাঁতারপাড়া গ্রামের লেবু মিয়া ওরফে ভণ্ডল (২৪)।

Manual2 Ad Code

প্রত্যক্ষদর্শীদের বরাতে সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, ভোরে ঢাকা থেকে গাইবান্ধার বাসে করে আমাদের এলাকার এক পুরুষ ও এক নারী ঠুঠিয়াপুকুর বাজারে নামেন। তারা অটোভ্যানে ঠুঠিয়াপুকুর থেকে সাদুল্লাপুর সড়ক ধরে ইদিলপুর ইউনিয়নের মাদারহাট খেয়াঘাট (ভাঙা সেতু) এলাকায় পৌঁছালে দুই মোটরসাইকেলে ছয়জন এসে তাদের পথরোধ করে এবং স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ সময় দুই মোটরসাইকেলের একটি ঠুঠিয়াপুকুরের দিকে এবং অন্যটি খোদ্দ মোজাহিদপুর গ্রামের দিকে চলে যায়। ভুক্তভোগীর একজন মোজাহিদপুর গ্রামে তাদের পরিবারের লোকজনকে খবর দেন। ওই গ্রামের দারোগার বাজারে মোটরসাইকেলসহ তিন ছিনতাইকারী গ্রামবাসীর হাতে আটক হয়। তিন ছিনতাইকারীর একজন মাজেদুল (৩০)। সে ইদিলপুর ইউনিয়নের তরফপাহাড়ি গ্রামের প্রয়াত মান্নান মিয়ার ছেলে। সে কৌশলে পালিয়ে যায়।

আব্দুর রহমান বলেন, এ সময় গ্রামবাসীরা দুজনকে পিটিয়ে হত্যা করে এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে দেয়। পরে মাজেদুলের বাড়িঘর গুঁড়িয়ে দেয় গ্রামবাসী।

সাদুল্লাপুর থানার ওসি আব্দুল আলিম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

যশোরের শার্শায় আল আমিন (৩২) নামের এক গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গাতিপাড়া হাইস্কুলের সামনে তারের বেড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আল আমিন গাতিপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো চেম্বার বন্ধ করে তারাবির নামাজ আদায়ের উদ্দেশ্যে বের হন তিনি। নামাজ শেষে বাড়ি ফেরার পথে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে গুরুতর জখম করে।

শার্শা থানার ওসি (তদন্ত) শাহ-আলম বলেন, প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যা বলে মনে হচ্ছে। হত্যায় জড়িতদের আটকে কাজ শুরু করেছে পুলিশ।

ছুরিকাঘাতে কিশোরকে খুন

Manual2 Ad Code

বগুড়ার নন্দীগ্রামে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে মিলন হোসেন (১৭) নামের এক কিশোরকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের বুড়ইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিলন ওই গ্রামের দিলবর হোসেনের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, প্রায় এক মাস আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে উপজেলার বীরপলি গ্রামের শাহীন হোসেনের ছেলে শামীমের সঙ্গে মিলনের প্রতিবেশী নবীর শেখের হাতাহাতি হয়। তখন মিলন তাদের শান্ত থাকতে বলে। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় শামীম তাঁর শ্বশুরবাড়ি বুড়ইল গ্রামে যাওয়ার পথে নবীর শেখ তাঁকে মারধর করে। এ ঘটনার জেরে শামীম ও তাঁর পরিবারের লোকজন ক্ষুব্ধ হয়ে লোকজন নিয়ে বৃহস্পতিবার রাতে বুড়ইল গ্রামে এসে নবীরকে খুঁজতে থাকে। সে সময় মিলন বাড়ির বাইরে দাঁড়িয়ে পরিচিতদের সঙ্গে কথা বলছিলেন। তখন পাঁচ থেকে সাতটি মোটরসাইকেল নিয়ে কিছু যুবক ঘটনাস্থলে আসে। তাদের কয়েকজন মিলনের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

Manual8 Ad Code

স্কুলছাত্রকে লাথি মেরে হত্যা

বরিশালের হিজলায় স্কুলছাত্রকে (১২) লাথি মেরে হত্যা করেছে তাঁর প্রতিবেশী এক যুবক। পরে মরদেহ খালে ফেলে দেওয়া হয়। হিজলা উপজেলার চরবিশোর গ্রাম থেকে শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত স্কুলছাত্রের নাম আরিফ রাঢ়ী। সে হিজলা-গৌরব্দী ইউনিয়নের চরবিশোর গ্রামের বাসিন্দা আনিছ রাঢ়ীর ছেলে। তাকে হত্যার অভিযোগে মোশারফ বয়াতি নামের যুবককে আটক করা হয়েছে।

মোশারফের বরাতে সহকারী পুলিশ সুপার তারেক আমান বান্না বলেন, বৃহস্পতিবার এশার নামাজের আগে মোশারফের ঘরে যায় আরিফ। তখন মোশারেফকে খাটে শোয়া দেখে আরিফ তাকে নামাজ পড়তে যাওয়ার জন্য উঠতে বলে। কিন্তু মোশারফ উঠতে না চাইলে আরিফ তাকে একটি চড় দেয়। এ সময় মোশারফ রেগে আরিফের বুকের ওপর লাথি দেয়। এতে ঘটনাস্থলে আরিফের মৃত্যু হয়। পরে মোশারফ তার মরদেহ বাড়ির পাশে খালে ফেলে দেয়। এ ঘটনায় এখনও মামলা হয়নি।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code