রমজানে মাংসের দাম কত, জানিয়ে দিল সিসিক
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র রজমান মাসের জন্য মাংসের দাম নির্ধারণ করা দিয়েছে সিলেট সিটি করপোরেশন।
গত ৯ ফেব্রুয়ারি সিলেট সিটি করপোরেশরেনে অনুষ্টিত এক মতবিনিময় সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার মাংসের মূল্য নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, পবিত্র রমজান মাসে প্রতিকেজি গরুর মাংস ৭৫০, মহিষের মাংস ৬৫০, খাসির মাংস ১১০০, ছাগল ও ভেড়ার মাংস ১০০০, সোনালী মুরগী ৩১০ ও পোল্ট্রি মুরগী প্রতি কেজি ১৭০ টাকা নির্ধারণ করা হয়।
এসময় নির্ধারিত মূল্যের অতিরিক্ত টাকা আদায়ের বিষয় প্রমাণিত হলে বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ গ্রহণের কথাও সভায় জানানো হয়।
এ ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed