সিলেটে দেবোত্তোর সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর নয়াসড়কে দেবোত্তোর সম্পতি দখলের চেষ্টা করছে একটি চক্র। স্থানীয় হিন্দু সম্প্রদায়েরই কিছু লোক এই ভুমি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে দেবোত্তোর সম্পত্তির সেবায়েত পরিবার।
নয়াসড়কে খাজাঞ্চি বাড়ি স্কুলের পাশে জমি রাধাগোবিন্দ দেবতার নামে ১৯৩৬ সালে দান করেন বৈকুন্ঠ চক্রবর্তী। এরপর থেকে তার পরিবারের উত্তরাধিকাররা সেবায়েত হিসেবে এই সম্পত্তি দেখভাল করে আসছেন।
তবে সম্প্রতি একটি চক্র এই জায়গা দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দেবোত্তোর সম্পত্তির সেবায়েত দিপালী চক্রবর্তী।
দখলের চেষ্টাকারীরা মন্দিরের কার্যক্রমে বাধা প্রদান ও হামলা চালানোর অভিযোগ করেছেন সেবায়েতের মেয়ে সম্পা চক্রবর্তী। হামলার সাথে স্থানীয় এক যুবদল নেতা জড়িত থাকারও অভিযোগ করেছেন তিনি।
সম্পা চক্রবর্তী বলেন, ‘বিগত কালী পূজার পর থেকে একটি অস্থায়ী মন্দির নির্মাণ করে যুবদলের কল্লোল, মৃদুল সেনের নেতৃত্বে বিএনপির নেতৃবৃন্দের নাম ভাঙ্গিয়ে এই চেষ্টা অব্যাহত রেখেছে। জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন এই চক্রটি সেবায়েতের পরিবারের সদস্যদের শারীরিকভাবে হেনস্তার চেষ্টা করছে। এরপর থেকে তাদেরকে নানাভাবে হুমকি দিয়ে আসছে।’
অভিযোগের বিষয়ে যুবদল নেতা কল্লোল জ্যোতি বিশ্বাসের বক্তব্য চেষ্টা করেও পাওয়া যায়নি। তিনি বক্তব্য দিবেন বলে সাংবাদিকদের দীর্ঘ সময় বসিয়ে রেখে পরে মিডিয়ায় কোনো বক্তব্য দেবেন না বলে জানান।
তবে এসব অভিযোগ অস্বীকার করে নয়াসড়ক পূজা কমিটির এক নেতা সুব্রত রঞ্জন সেন দাবি করেন, দখল নয়, পূজা করার জন্যই তারা সে জায়গায় গিয়েছেন। যদিও এই জায়গায় পূজা আগে হতো না। সম্প্রতি তারা এখানে মন্দির নির্মাণের চেষ্টা করছেন। এখানে মন্দির বা পূজা করার বিষয়ে লিখিত কোনো কাগজ তাদের নেই বলেও তিনি জানান।
এ নিয়ে সেবায়েতের পরিবার কোতোয়ালি থানায় সাধারণ ডায়রি করেছেন।
কোতোয়ালি থানার ওসি মাইনুল জাকের বলেছেন তিনি অভিযোগ পেয়েছেন। এ জমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের। তবে সাম্প্রতিক ঘটনাটির তদন্ত চলছে।
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed