রমজানে বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র রমজান মাস উপলক্ষে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করা হয়। নতুন তালিকা অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে বিদ্যালয় বন্ধ থাকবে এবং ছুটি চলবে ২৬ মার্চ পর্যন্ত। যেহেতু ২৬ মার্চ বৃহস্পতিবার, তাই শিক্ষক-কর্মচারীরা ২৮ মার্চ পর্যন্ত ছুটি কাটাতে পারবেন।
এর আগে মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ‘নতুন সরকার দায়িত্ব নিয়েছে। সরকার চাইলে রমজানে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারে।’
গত রোববার এক রিট মামলার শুনানি শেষে হাইকোর্ট পুরো রমজান মাস স্কুল বন্ধ রাখার নির্দেশ দেয়। এই আদেশের বিরুদ্ধে আপিল করা হলে আগের আদেশ স্থগিত থাকায় ছুটি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট ও শিবরাত্রীর কারণে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলো টানা পাঁচ দিন বন্ধ ছিল। সোমবার থেকে ক্লাস শুরু হলেও, মাদ্রাসাগুলোর শিক্ষক-শিক্ষার্থীরা নির্বাচনের ছুটির মধ্য দিয়ে ঈদের ছুটি শুরু করেছেন। মাদ্রাসার বর্ষপঞ্জি অনুযায়ী ছুটি চলবে ২৮ মার্চ পর্যন্ত।
কলেজের বর্ষপঞ্জি অনুযায়ীও ছুটি শুরু হয়েছে এবং ক্লাস শুরু হবে আগামী ২৯ মার্চ থেকে।
Related News
যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজRead More
বাদ পড়া শিশুদের হামের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে বর্তমানেRead More



Comments are Closed