শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা
বৈশাখী নিউজ ডেস্ক: শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ের শপথগ্রহণ কক্ষে সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
প্রথমে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির সংসদ সদস্যরা শপথ নেন। কিছুক্ষণের মধ্যে জামায়াতে ইসলামী ও পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টিসহ অন্য দল, স্বতন্ত্র সংসদ সদস্যরা শপথ নেবেন।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। যার মধ্যে ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে ২০৯টিতে জয় পেয়েছে বিএনপি। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে আছেন।
বিএনপির শরিকরা জয় পেয়েছে ৩টি আসনে। অন্যদিকে, জামায়াতে ইসলামী জয় পেয়েছে ৬৮টি আসনে। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্য শরিকরা পেয়েছে ৯টি আসন। তাদের মধ্যে এনসিপি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসনে বিজয়ী হয়েছে।
এছাড়া ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসনে জয়ী হয়েছে। বাকি সাতটি আসনে জয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থী।
Related News
প্রথম ধাপে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ১১২ কর্মী
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি উদ্যোগে প্রায় বিনা খরচে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরুRead More
তৈরি পোশাকশ্রমিকদের মজুরি সর্বোচ্চ ২১,৫০০, সর্বনিম্ন ১৭ হাজার টাকা নির্ধারণ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে মজুরিRead More



Comments are Closed