সিলেটে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানীর মৃত্যুবার্ষিকী পালন
বৈশাখী নিউজ ডেস্ক: মহান মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি এম এ জি ওসমানী–এর ৪২তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় সিলেটে হজরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে তাঁর সমাধিতে সামরিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল মো. আলীমুজ্জামানসহ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমাধিতে পুষ্পস্তবক অর্পণের সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সিলেট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন পদমর্যাদার সেনাসদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
জেনারেল এম এ জি ওসমানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁর বীরত্বপূর্ণ অবদান স্মরণ করে।
Related News
জলাতঙ্ক নির্মূলে সিলেটে শুরু হলো কুকুরের টিকাদান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে বেওয়ারিশ ও পোষাRead More
নিরাপত্তাহীনতায় উত্তর কালনীরচরবাসী, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীরচর গ্রামের বাসিন্দারা হামলা, বাড়িঘরRead More



Comments are Closed