Main Menu

জকিগঞ্জে পারিবারিক বিরোধে ছোট ভাইয়ের মৃত্যু, বড় ভাই গ্রেপ্তার

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের মনতৈল গ্রামে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের মারধরের পর চিকিৎসাধীন অবস্থায় ছোট ভাই কামিল আহমদ (২৫)-এর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত প্রায় ১০টার দিকে এ মারধরের ঘটনা ঘটে। পরে আজ (শনিবার) সকাল ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Manual4 Ad Code

এ ঘটনায় মনতৈল গ্রামের জামাল উদ্দিনের ছেলে অভিযুক্ত বড় ভাই জাকির আহমদ (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের স্ত্রী বাদী হয়ে তাকে একমাত্র আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

Manual2 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পরিবারের সদস্যরা একসঙ্গে খাবার খাওয়ার সময় কামিল আহমদ ও জাকির আহমদের স্ত্রীর মধ্যে খাবারের মান নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিষয়টি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় জাকির আহমদ স্ত্রীর পক্ষ নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তখন জাকির কাঠের চেলা দিয়ে কামিলের মাথায় আঘাত করেন। গুরুতর আহত কামিলকে পরিবারের সদস্যরা পার্শ্ববর্তী চারখাই এলাকার একটি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে ফিরিয়ে আনেন। পরে শনিবার সকালে তার অবস্থার অবনতি হলে আবারও হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Manual8 Ad Code

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে জাকির আহমদকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যে তাকে গ্রেফতার করেছে।

ওসি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। পরিবারের অন্যান্য সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।

এদিকে, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ মর্মান্তিক ঘটনার নিন্দা জানিয়ে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code